• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে চার মামলায় ৫ জনের কারাদণ্ড, অর্থদণ্ড

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে পৃথক চারটি মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত। সোমবার (৫ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল পুলিশের দাখিল করা প্রতিবেদন ও আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকার ভাড়াটিয়া মৃত হাশেম আলীর ছেলে ইসরাফিল, শহরতলির বিরামপুর কালীতলা এলাকার সোহরাব হোসেনের ছেলে সোহেল হোসেন বাবু, একই এলাকার জাফর শেখের ছেলে মোহন শেখ, মৃত গোলাম সাদেক খানের ছেলে মোহাম্মদ আলী এবং পুরাতন কসবা ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত পলাশ।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, সোমবার সকালে শহরের মাইকপট্টি এলাকার ল্যাব স্ক্যান মেডিকেল সার্ভিসের ভবনের ছাদের জানালার থাইগ্লাস চুরির সময় স্থানীয় লোকজন ইসরাফিলকে আটক করে পুলিশে দেন। পরে তাকে আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করেন। আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রোববার রাতে কোতোয়ালি থানা-পুলিশ শহরের জেল রোড এলাকা থেকে সোহেল হোসেন বাবুকে দুই পিস ইয়াবাসহ আটক করে। সোমবার তাকে আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন। আদালত তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একই দিন পুলিশ শহরের চৌরাস্তা মোড়ের সোনালী ব্যাংকের পেছনের ফাঁকা জায়গা থেকে ইয়াছিন আরাফাত পলাশকে এক পুরিয়া গাঁজাসহ আটক করে। আদালতে দোষ স্বীকার করায় তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর শহরতলির বিরামপুর এলাকা থেকে মোহন শেখ ও মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাড়ির রাইস কুকারের ভেতর লুকিয়ে রাখা তিনটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা বিরামপুর কালীতলা এলাকার আরিফুর রহমান বাদলের বাড়ি থেকে ক্যামেরাগুলো চুরি করেছিলেন। সোমবার আদালতে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর পাঁচ আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd