
আহ্বান নিউজ:
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে শার্শা উপজেলার গোগা বিওপির আওতাধীন গাজীপাড়া গ্রামের মাঠের পাশ থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ বিজিবি (খুলনা ব্যাটালিয়ন)-এর একটি টহল দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় একটি চালান দেখতে পায়। পরে তল্লাশি করে সেখান থেকে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ সময় সিরাপের কোনো মালিককে পাওয়া যায়নি।
উদ্ধার করা নেশাজাতীয় সিরাপের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।