• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে অচেতন করে বাড়িতে চুরি,২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামে একটি বাড়ির লোকজনকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার অলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনার তিন দিন পর কোতোয়ালি থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার বাদী এড়েন্দা গ্রামের মদন রায়ের ছেলে হৃদয় রায়। মামলায় আসামিরা হলেন একই গ্রামের আমির আলীর ছেলে আহাদ আলী মনি, আমির আলীর স্ত্রী কুলসুম বেগম, কুরবান আলীর ছেলে জিসান ও দয়ালের ছেলে হাসিব।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তিনি পরিবারের সদস্য এবং পাশের বাড়িতে থাকা কাকা মাধব রায় ও তাঁর স্ত্রী লক্ষ্মী রানীকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ১ অক্টোবর সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠে তিনি নিজেকে অসুস্থ বোধ করেন। পরে পাশের কক্ষে গিয়ে বাবা-মাকে অচেতন অবস্থায় দেখতে পান।
এ সময় তাঁদের কক্ষের স্টিলের আলমারিসহ বিভিন্ন মালামাল তছনছ অবস্থায় দেখতে পান তিনি। একইভাবে তাঁর কাকা মাধব রায়ের ঘরেও চুরির চিহ্ন পাওয়া যায়।
বাদীর অভিযোগ, চোরেরা বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকার বেশি, স্বর্ণালংকার, রুপার অলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মামলায় উল্লেখ করা ব্যক্তিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ করছেন বাদী ও তাঁর পরিবারের সদস্যরা।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd