শহিদ জয় :
বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট,সম্মানী ও সনদ বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন, তাদের হাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘তোমাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও তোমরা ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।