• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে নাশকতা মামলায় শিশির গ্রেপ্তার

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাহিদুর রহমান শিশির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার শিশির যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার ছায়াবীথি রোডের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলেরহাট এলাকা থেকে ডিবির এসআই রকি মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শিশিরকে গ্রেপ্তার করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে যশোর শহরের নিউমার্কেট মোড় থেকে পালবাড়ীগামী সড়কের কাজীপাড়া-কাঁঠালতলা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ৩৫০ থেকে ৪০০ জনের একটি দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করে। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়িত থাকার অভিযোগে শিশিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd