• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি, এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে শহিদুল তালুকদার (৩৪) ও সুজন তালুকদার (২৭) এবং সহিদ খাঁর ছেলে ঝন্টু খাঁ (২৮)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ঘর থেকে তিনজনকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, ওই ঘরে মাদক সেবনের আসর বসেছিল। পরে শহিদুল তালুকদারের হেফাজত থেকে চার রাউন্ড পিস্তলের গুলি ও ২ লাখ ৭৯ হাজার টাকা এবং ঘটনাস্থল থেকে এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd