• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে নাশকতা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ১৫ জন কারাগারে

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরী (৪২), সাবেক ইউপি সদস্য সেলিম ইকবাল (৫৩) ও রবিউল ইসলাম খান (৩০)।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সন্ধ্যায় যশোর শহরের নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় করা মামলায় ফেরদৌসী বেগম সুন্দরীর নাম রয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
অন্যদিকে, গত ৩১ জুলাই রাতে শহরতলির রাজারহাট পিকনিক কর্নার এলাকায় মিছিলের ঘটনায় করা নাশকতা মামলায় সেলিম ইকবালকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপশহর বি-ব্লক বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ ছাড়া গত ৬ জুন রাতে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় রবিউল ইসলাম খানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক অন্যরা হলেন—কোতোয়ালি থানার বারান্দিপাড়া বিশ্বাসপাড়া এলাকার স্বামীর বিশ্বাস, ইয়ানূর ইসলাম ও অচিন্ত্য বিশ্বাস; বাঘারপাড়া উপজেলার আয়াপুর মুল্লাপাড়া গ্রামের সুজন মোল্লা, মাগরা গ্রামের জিয়াউর রহমান, আন্ধারকাটি গ্রামের দীপঙ্কর বিশ্বাস ও প্রেমছাড়া গ্রামের আসাদুজ্জামান; শার্শা উপজেলার গৌড়পাড়া গ্রামের রবিউল ইসলাম; মনিরামপুর উপজেলার আনোয়ার গ্রামের আবুল বাশার; চৌগাছা উপজেলার তবিসপুর গ্রামের আজিজ মণ্ডল; ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের শাহিন আলম এবং লক্ষ্মীপুর গ্রামের আবুল কালাম আজাদ।
পুলিশ জানায়, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd