• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) যশোর ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আসা পুলিশ সদস্যরা পরীক্ষায় অংশ নেন।
সকাল ১০টায় সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে উপপরিদর্শক (এসআই) এবং বিকেল ৩টায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই পদে পদোন্নতির জন্য এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা পরিচালনা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপরাধ ব্যবস্থাপনা ও পরিচালন) শেখ জয়ানুদ্দীন। তিনি পরীক্ষা শেষে দায়িত্ব পালনকারী পরিদর্শকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।
পরীক্ষাকেন্দ্রে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সাব-কমিটির সদস্য এস এম সিরাজুল হুদা, ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি তানভীর আহমদ,নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা নাছরীন খানম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাজিবুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো.আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মাগুরা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd