• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

আওয়ামী লীগ নেতা আবুল কালাম গ্রেপ্তার

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালামকে (৬০) গ্রেপ্তার করেছে যশোরের শার্শা থানার পুলিশ। বৃহস্প্রতিবার (০১ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম ওই গ্রামের মৃত আব্দুল মুজিদের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ জানায়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে গোপন বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম। ওই বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে, আবুল কালামের গ্রেপ্তারে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, বিগত আওয়ামী লীগ আমলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রঘুনাথপুর ডাঙ্গী এলাকায় আবুল কালামের নেতৃত্বে গড়ে ওঠে অপরাধ সাম্রাজ্য। এক যুগেরও বেশি সময় ধরে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করে চলতো তার সন্ত্রাসী কার্যক্রম। পুরো এলাকায়জুড়ে ছিল তার শক্তিশালী চক্র। চুরি-ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ, সালিশ বাণিজ্যের নামে চাঁদাবাজিসহ নানা অপকর্মমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তার দাপটে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এই অভিযানের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বলে আশা করছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আবুল কালাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd