
আহ্বান নিউজ:
যশোর শহরের বিরামপুর কালীতলা থেকে চুরি হওয়া তিনটি সিসি ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহন শেখ (২৮) ও মোহাম্মদ আলী (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।
বুধবার রাতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক মোহন বিরামপুর কালীতলার জাফর শেখের ছেলে এবং মোহাম্মদ আলী গোলাম সাদেক খানের ছেলে।
মামলার বাদী আরিফুর রহমান বাদল জানান, ২৯ সেপ্টেম্বর রাতে ক্যামেরা পরীক্ষা করে ঘুমাতে যান। পরদিন সকালে ছাদ ও বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ক্যামেরা চুরি দেখতে পান। পরে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। বৃহস্পতিবার আটক দুজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানিয়েছে, তারা এসির তার ও পাইপ চুরির সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে