• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

৪০ বছরের শিক্ষকতা জীবনের শেষে সবার ভালবাসায় সিক্ত হলেন ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের ক্রীড়া শিক্ষক মহিতোষ কুমার ঘোষ

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
 যশোরের ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজে ৪০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন ক্রীড়া শিক্ষক মহিতোষ কুমার ঘোষ। বৃহস্পতিবার (১ অক্টোবর) শেষ কর্মদিবসে শিক্ষক-শিক্ষার্থীদের ভালবাসায় সিক্ত হন এই গুণি শিক্ষক। ১৯৮৬ সালের ১ নভেম্বর তিনি শিক্ষকতা জীবনে প্রবেশ করেন।
বিদায়বেলায় শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সবার প্রিয় এই শিক্ষককে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। তারপর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ভালবাসার স্মৃতি হিসেবে বিভিন্ন ধরণের উপহার সামগ্রীও দেয়া হয়। মটরসাইকেল বহর সহকারে সুজ্জিত মাইক্রো গাড়িতে করে প্রিয় শিক্ষককে তার বাসায় পৌছে দেন ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মচারিরা।
ক্রীড়া শিক্ষক মহিতোষ কুমার ঘোষের এই বিদায়ের দিনে তার বর্ণাঢ্য কর্মজীবনের নিয়ে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিংবাডির সভাপতি অধ্যাপক মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১০ নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম।
অধ্যক্ষ আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র শফিকুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক হায়দার আলী, সহকারি প্রধান শিক্ষক কামরুজ্জামান, ভাতুড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি চায়না খাতুন, সিনিয়র শিক্ষক অমল কৃষ্ণ সরকার, বিষ্ণু ঘোষ, শহিদুল ইসলাম, আল মামুন, পলি রাণী সাহা, দশম শ্রেণির ছাত্র এম. তাসিন, দশম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার, নবম শ্রেণির ছাত্র আমিম রহমান, অষ্টম শ্রেণির ছাত্র তাসিন, সপ্তম শ্রেণির ছাত্র মোহনা খাতুন ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী আরাবিয়া তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd