• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে কলেজ শাখা দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এ বছর কলেজের বিভিন্ন বিভাগে মোট ৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুল ও উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং লক্ষ্যের প্রতি মনোযোগী হতে হবে। পারিবারিক মূল্যবোধ, সততা, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অভিভাবকদের সন্তানের নিজস্ব মেধা, আগ্রহ ও মানসিকতাকে সম্মান করার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সন্তানদের শুধু শাসন না করে ভালোবাসা ও মমতার মাধ্যমে তাদের পাশে থাকতে হবে। কোনো সমস্যা হলে যাতে শিক্ষার্থীরা নির্দ্বিধায় পরিবার ও শিক্ষকদের সঙ্গে তা ভাগ করে নিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, কলেজের গভর্নিং বডির সদস্য ড. মো. জহুরুল ইসলাম ও ড. ফারহানা ইসলাম।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবীন বরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd