• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

মনিরামপুরে দিনব্যাপী মাছধরা ও পিকনিকের আয়োজন স্মারক উপহার

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির আহ্বানে এবং মনিরামপুর উপজেলার নেহালপুরের আলোর কাফেলা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে দিনব্যাপী মাছধরা ও পিকনিকের আয়োজন করা হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির (যসাকস) সদস্য আবু সাঈদ। অনুষ্ঠানে তাকে আলোর কাফেলা সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।

সংস্থার চেয়ারম্যান আব্দুল হান্নান প্রধান অতিথির হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ ও ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান।

দিনব্যাপী এ আয়োজনে মাছধরা, পিকনিক ও বিভিন্ন আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আলোর কাফেলা সমাজকল্যাণ সংস্থার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd