• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক  :
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবীর হোসেন জনির বিরুদ্ধে চেম্বারের ভাড়া পরিশোধ না করায় সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার যশোর উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ সমিতিতে এ অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করে কবীর হোসেন জনিকে শো-কজ করা হয়েছে। বিষয়টি সমিতির অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগে বলা হয়েছে, যশোর শহরের দড়াটানাস্থ মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের দ্বিতীয়তলার একটি কক্ষের মালিক অধ্যক্ষ হারুন অর রশিদ। এ কক্ষটি অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে ভাড়া নিয়ে চেম্বার করে ব্যবহার করছেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে সাড়ে ১২শ’ টাকা ঘর ভাড়া এবং ২শ’৫০ টাকা বিদ্যুৎ বিল বাবদ নির্ধারন করা হয়। অ্যাডভোকেট জনি গত মোট ১৫শ’ টাকা হারে মোট দুই বছর ২৫ মাসের ভাড়া ও বিদ্যুৎ বিল না দিয়ে ঘোরচ্ছেন। মোমিননগর শিল্প ইউনিয়ন লিমিটেডের কর্মচারিরা ভাড়ার টাকা আনতে গেলে আজনা কাল বলে কালক্ষেপন করেন জনি। এমনকি কক্ষের মালিক অধ্যক্ষ হারুন অর রশিদ নিজে গেলে জনি তাকে ধমক দিয়ে ফিরেয়ে ফিরিয়ে দেন। ভাড়ার টাকা আদায়ে ব্যর্থ হয়ে অধ্যক্ষ হারুন অর রশীদ সমিতিতে এ অভিযোগ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd