• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে একজন আটক  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদকে দেখতে গেলেন অধ্যাপক নার্গিস বেগম যশোরে পারিবারিক কলহে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার, ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্তদের সংবর্ধনা বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি কমিশনার যশোর হাসপাতালে বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, নারী আটক শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার যশোরে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদকে দেখতে গেলেন অধ্যাপক নার্গিস বেগম

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খান সড়ক দুর্ঘটনায় আহত, হাসপাতালে দেখতে গেলেন অধ্যাপক নার্গিস বেগম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার সাবেক আহ্বায়ক ও ছাত্রনেতা রাশেদ খান (৩০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের উপশহর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রাশেদ খান যশোর শহরতলীর ধর্মতলা এলাকার আবু তাহেরের ছেলে। জানা গেছে, তিনি সহযোগী সাবনান হোসেন সাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপশহর থেকে শহরের দিকে আসছিলেন। উপশহর ট্রাফিক মোড়ে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে রাশেদ খানের বাম পায়ের নলার হাড় ভেঙে যায়। মোটরসাইকেল চালক সাবনান হোসেন সাকিব সামান্য আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে রাশেদ খান হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম হাসপাতালে গিয়ে রাশেদ খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।
এ সময় যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপি নেতা এ.কে. শরফুদ্দৌলা ছটলু, ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মারুফুল ইসলাম, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. মোঃ আহসান কবির বাপ্পিসহ বিএনপির নেতাকর্মী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd