• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বেনাপোলে রাজস্ব ফাঁকির 

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 শহিদ জয়, যশোর :
স্হল বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকির ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি আঞ্চলিক ও দেশের জাতীয় পত্র পত্রিকা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ পরে বেশ এই নিয়ে নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। বিষয়টি নজরে এসেছে দুর্নীতি দমনসহ বিভিন্ন গেয়েন্দা সংস্থার। রাজস্ব ফাঁকি দিয়ে অনেকেই সম্পদের পাহাড় গড়েছেন। বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে এই চক্রের। যার মধ্যে অতি সম্প্রতি আলোচনায় এসেছে ভাই ভাই সিন্ডিকেট।
এই সিন্ডিকেটের অন্যতম হোতা আজিম। বেনাপোল-যশোর এলাকায় তার রয়েছে সম্পদের পাহাড়। আলাদিনের চেরাগের মত তাদের এই চেরাগের নাম রাজস্ব ফাঁকি। ভারত থেকে আমদানি পণ্যর সাথে অবৈধ নিষিদ্ধ পণ্যের চালান প্রবেশ করিয়ে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। বেনাপোল ও যশোরে গড়ে তুলেছেন আলিশান বাড়িসহ ক্রয় করেছেন একাধিক জমি। জ্ঞাত আয় বহ্নির্ভুত এ সম্পদের উৎস তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল।
স্থানীয়রা জানান,বেনাপোল দুর্গাপুর মোড়ে ভাজা বিক্রেতা ছেড়ে ভাই সামাদের হাত ধরে সিঅ্যান্ডএফ ব্যবসায় আসেন আজিম। সেখান থেকে আ,লীগের আমলে অবৈধ ব্যবসার সাথে গড়ে তোলেন সাম্রাজ্য। বিভিন্ন সূত্রের খবরে জানাযায়, সীমান্ত পথে চক্রটির মাধ্যমে দেশে আনা হচ্ছে অস্ত্র ও নেশা জাতীয় ঔষধের চালান, সাপের বিষ,মোবাইল, মোবাইল ডিসপ্লে,চুল, ব্লেড ও উচ্চ শুল্কযুক্ত পণ্য। ৫ই আগস্ট পরবর্তীতে এই সিন্ডিকেটের কয়েকটি চালান আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এই চক্র। কার্যত কোন ব্যবস্থা নেইনি কাস্টমস ও বন্দর কতৃপক্ষ।
বেনাপোল কার্গো শাখা সূত্রে জানা যায়,ভারতীয় রপ্তানী কারক সেন শিপিং লাইন্সের মাধ্যমে বাংলাদেশ রপ্তানীকৃত ১৯৪ বস্তা কাঁচাঝাল (ওজন ১১টন) ভর্তি ট্রাক চালকের হেফাজতে রাখা পিস্তল ও গুলি উদ্ধার পূর্বক গাড়ীর চালক ও হেলপার দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। পণ্য চালানটির বাংলাদেশী আমদানি কারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ ও সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের বহুল আলোচিত ও বিতর্কিত প্রতিষ্ঠান ওমর এন্ড সন্স। যেটা আজিম চুক্তিতে ভাড়া করে চালাচ্ছে।
সীমান্তের সূত্রগুলো জানায়, ২০১৯ সালে ভাই ভাই সিন্ডিকেটের অন্যতম হোতা আজিম ১০টি অস্ত্রসহ ঢাকা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুলের সাথে তার অস্ত্র,মাদক, সীমান্ত পিলার, সাপের বিষ, স্বর্ণ চোরাচালান ও আইস ব্যবসার পাটনার ছিলো। ৫ আগস্ট পরবর্তীতে আকুলের সেই ব্যবসা নিজের হাতে তুলে নিয়েছে আজিম। আকুল বর্তমান ভারতে পালিয়ে আছে আর সেখান থেকেই পাটনার আজিমকে দিয়ে অবৈধ ব্যবসা পরিচালনা করছে বলে জানা গেছে।
গোপন অনুসন্ধানে জানা গেছে, সহজ পন্থ্যায় বেনাপোল বন্দর দিয়ে বৈধ পণ্যের সাথে অবৈধ পন্যের সিন্ডিকেট গড়ে তুলে অনায়াসে অবৈধ পণ্যের চালান দেশের বিভিন্ন প্রান্তে পৌছে দিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলছেন। তারা আরও জানান, এসব অবৈধ পণ্যের চালান খালাশে তারা ভিন্ন ভিন্ন ভাড়া করা লাইসেন্স ব্যবহার করে থাকে। তাছাড়া তার ভাইও অবৈধ ব্যবসায়ের কারণে নিজের লাইসেন্সসহ অন্ততঃ ৮ টি লাইসেন্স সাসপেন্ড হয়েছে। এসব লাইসেন্স গুলো ১৫ থেকে ২৫ লাখ টাকায় চুক্তিতে পণ্যে ছাড়া করানো হত। ধরা না খেলে শুল্ক ফাঁকি হত ২ থেকে ৪ কোটি যা একটি চালান বের হলেই বাজিমাত।
বিষয়ে জানতে অভিযুক্ত আজিম উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন।
ভাই ভাই সিন্ডিকেটের হোতা আজিম উদ্দীনের বেনাপোল ও যশোর শহরে আলিশান বাড়ি দেখলেই বেরিয়ে আসবে তার অপকর্মের সত্যতা।
কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বেনাপোল বন্দরের শেড ইনচার্জ, স্কেলের দায়িত্বে থাকা কাস্টমস কর্মকর্তার সাথে পূর্ব চুক্তি মোতাবেক শুল্ক ফাঁকি দিতে ভারত থেকে এমন পণ্য চালান আমদানি করা হয়। এসব তারই অংশ। শুল্ক ফাঁকি চক্রের গড়ে ওঠা সিন্ডিকেটের কবলে পড়ে বেনাপোল বন্দর দিয়ে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও ফুঁলে ফেঁপে ওঠছে অসাধু এসব ব্যবসায়ী।
অনুসন্ধানে জানা যায়, চক্রটি বেনাপোল ও যশোরে আলিশান বাড়ি ছাড়াও নামে বেনামে গড়ে তুলেছে বিপুল সম্পদের পাহাড়। এসব অবৈধ অর্জিত সম্পদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সহ গোয়েন্দা সংস্থা অভিযান পরিচালনা করলে বেরিয়ে আসবে অবৈধ সম্পদের পরিমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd