• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনিরামপুর সড়কে মোটরসাইকেলের সাথে আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে একজন গুরুত্ব আহত ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ ১০৬ বছরের বৃদ্ধ, পরিবারের আহাজারি প্রেসক্লাব যশোরে শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধন ভবদহে টিআরএম বাস্তবায়নের দাবিতে যশোরে কৃষক-জনতার অবস্থান কর্মসূচি দেশের আট বিভাগেই আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যশোরে প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে ছুরিকাঘাত যশোরে আদালত থেকে কারাগারে পাঠানো হলো আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনকে খুলনায় দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার যশোরে ডিবির তিন অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৫ যশোরে চুরির অভিযোগে গণপিটুনির শিকার যুবক, 

প্রেসক্লাব যশোরে শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধন

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
প্রেসক্লাব যশোরের অবকাঠামোগত উন্নয়নে আরও একধাপ অ গ্রগতি হলো। স্বর্ণলতা নিউজ অ্যান্ড অরবিট ইন্টারনেটের স্বত্বাধিকারী মীর মোশারফ হোসেন বাবুর সৌজন্য ও পৃষ্ঠপোষকতায় প্রেসক্লাব যশোরের প্রথম তলার ভিআইপি কনফারেন্স রুমের পূর্ণ সংস্কার এবং নতুনভাবে নির্মিত ‘শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মিলনায়তনের উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও প্রভাত ফেরী সম্পাদক ফকির শওকত।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং যশোরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত এই মিলনায়তন প্রেসক্লাব যশোরের কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের সভা-সেমিনার এবং বিভিন্ন পেশাগত আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে পৃষ্ঠপোষক মীর মোশারফ হোসেন বাবুর অবদানেরও প্রশংসা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd