• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে ছুরিকাঘাত যশোরে আদালত থেকে কারাগারে পাঠানো হলো আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনকে খুলনায় দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার যশোরে ডিবির তিন অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৫ যশোরে চুরির অভিযোগে গণপিটুনির শিকার যুবক,  যশোর চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ যশোর বোর্ডে পাঁচ বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১,২৬৬ পরীক্ষার্থী দুই শতকের ঐতিহ্যের সাক্ষী ছাতিয়ানতলা হাট, এখনো বটগাছের ছায়ায় জমে বেচাকেনা

যশোরে ডিবির তিন অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৫

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
 যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে মোট ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অপর দুইজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই (নি.) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল কোতোয়ালী মডেল থানার ইছালী ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে রিয়াদ হাসান (১৯) নামে এক যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
অপরদিকে, শনিবার (২ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটে এসআই (নি.) বাবলা দাসের নেতৃত্বে ডিবির আরেকটি দল কোতোয়ালী থানার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসির সামনে অভিযান চালিয়ে গৌতম গাংগুলি (৪১) ও শিমুল হোসেন (৩৮) নামে দুজনকে ৮০ পিস ইয়াবাসহ আটক করে।
এদিকে একই দিন এসআই (নি.) কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল কোতোয়ালী মডেল থানার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকার মেহেরজান হোটেলের সামনে অভিযান চালিয়ে রমজান হোসেন (২৩) ও নাফিজ ইকবাল (২০) নামে দুই যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। আটক দুজনই যশোর সদর উপজেলার আবাদ কচুয়া এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, প্রথম দুই অভিযানে আটক তিনজনকে শনিবার যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আর সর্বশেষ অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd