• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ যশোরে মোটরসাইকেল-চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক গুরুতর আহত যশোর অফিস  যশোর জেলা প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, বাবার স্বীকৃতি চার বছর পরে! দুই কিডনি বিকল তরুণ নেতা রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা যশোরের অভয়নগরে বাড়তি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা যশোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক যশোরে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা, যুবক ঢাকায় রেফার জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন অফিসের প্রতিবেদন অনুযায়ী,চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৫ জন। এর মধ্যে ৩২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন ভর্তি আছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া মনিরামপুরে ৬ জন, অভয়নগরে ৩ জন এবং শার্শায় ১ জন রোগী ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন ডা.মো.মাসুদ রানা জানান,ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd