• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ যশোরে মোটরসাইকেল-চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক গুরুতর আহত যশোর অফিস  যশোর জেলা প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, বাবার স্বীকৃতি চার বছর পরে! দুই কিডনি বিকল তরুণ নেতা রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা যশোরের অভয়নগরে বাড়তি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা যশোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক যশোরে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা, যুবক ঢাকায় রেফার জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

৫ আগস্ট থেকে শুরু হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডের আবেদন

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :

দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ ও আন্তর্জাতিক মানের কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬। আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হবে।
রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে আবেদন পদ্ধতি, যোগ্যতার শর্ত, বিচার প্রক্রিয়া ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রথম আসরে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চার বিভাগে ১১৭টি প্রকল্প জমা পড়ে। সেই অভিজ্ঞতার আলোকে এবার বিচার প্রক্রিয়া ও আয়োজনকে আরও কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, এই আয়োজন দেশের মেধাবী ইন্টেরিয়র ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি বাড়াতে এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আইডিএবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার আবেদন, মূল্যায়ন পদ্ধতি ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম, আইডিএবির নেতৃবৃন্দ, ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬ আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)। আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd