
আহবান নিউজ :
যশোরের শেখহাটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদককারবারীকে আটক করেছে উপশহর পুলিশ ক্যাম্প। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার আল মাহমুদ ও যশোর সদর উপজেলার শেখহাটির মোহাম্মদ রাজা বিশ্বাস। আল মাহমুদকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা এবং রাজা বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে জানান, উপশহর ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।