• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নির্দেশে ফের একদল যুবকের মিছিলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের ক্ষণিকা পিকনিক কর্নার এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন বিপুল তার ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং যশোর শহরের উপশহর এলাকার মৃত শুকুর শেখের ছেলে ইমরান হোসেনকে আটক করে।
পুলিশ জানায়, আটক দুজনকে ২০২৫ সালের ২৯ অক্টোবর সেন্ট্রাল রোডে আইএনবি মিডিয়া সাইনের সামনে আনোয়ার হোসেন বিপুলের ব্যানার তৈরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, পলাতক আনোয়ার হোসেন বিপুল আত্মগোপনে থেকে যশোরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে রয়েছে। তিনি জানান, নতুন করে নাশকতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd