• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৯৪ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানা ও মণিরামপুর থানা পুলিশ এসব আসামিকে আটক করে আদালতে পাঠিয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, এসআই ইলিয়াস হোসেন, এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও এসআই আল আমিন হোসেনের নেতৃত্বে একটি টিম নড়াইল জেলার কাঠালিয়াঘাট এলাকা থেকে আশিক আলী ওরফে সুজন(৩৫)কে গ্রেফতার করে। আশিক আলী শহরের নতুন উপশহর এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সোমবারই আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, মণিরামপুর থানা পুলিশ ভ্যানচালক মিন্টু হত্যা মামলার মূল আসামি সাব্বির হোসেন ওরফে বড় সাব্বির (৪০)কে আটক করেছে। সোমবার রাত আড়াইটার দিকে হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাব্বির মণিরামপুর উপজেলার হাঁকোবা মধ্যপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে। গ্রেফতারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেয়া তথ্যে পুলিশ মনিরামপুর সরকারি পাইলট স্কুলের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাইনিজ কুড়াল উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট চাঁদা না দেওয়ায় বড় সাব্বিরের নেতৃত্বে মিন্টু হোসেন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত মিন্টু একদিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার অব্যাহত হুমকি ও আতঙ্কের মধ্যে রয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত মানববন্ধনে মিন্টুর স্বজনরা খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd