• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

Reporter Name / ৪০৩ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে মাসুরা খাতুন (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে তার বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে মাসুরাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। নিহত মাসুরা খাতুনের স্বামী জাহিদুল ইসলাম মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd