• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর চৌগাছায় ডা. আনিসুজ্জামান হাসপাতাল ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোরের চৌগাছায় নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতাল ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী।
শুক্রবার বিকেলে হাসপাতালটির উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক ও ডিভাইন গ্রুপের চেয়ারম্যান হাছানুজ্জামান রাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী।
ডা. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা বিভাগের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন মাহমুদ শওকত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মাসুদ রানা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপর বিকেল সাড়ে ৫টায় উপজেলার কয়ারপাড়ায় নবনির্মিত ফজলুল হক দাখিল মাদ্রাসার ফিতা কেটে উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে শুক্রবার সকাল সাড়ে দশটায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২১ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী। সেখান থেকে তিনি যশোর সার্কিট হাউজে যান। সংক্ষিপ্ত বিরতির পর চৌগাছায় ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd