
আহবান নিউজ :
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি চোরাই মোবাইল ফোনসহ আব্দুল কাদের (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডগের বাগান এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে শার্শা থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাভারণ রেল বাজার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৫টি স্মার্টফোন ও ২টি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।