• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

যশোরে পারিবারিক কলহে বটির ওপর পড়ে আহত, ঢাকায় রেফার

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে ধাক্কাধাক্কির একপর্যায়ে বটির ওপর পড়ে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবু বক্কর সিদ্দিক গঙ্গানন্দপুর গ্রামের মৃত করিম বক্সের ছেলে। হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ছেলে রানা (২৫)-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় তিনি বটির ওপর পড়ে পিঠে গুরুতর কাটা জখমপ্রাপ্ত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd