
আহবান নিউজ :
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রানা (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি শহরের বেজপাড়া ৮ নম্বর ওয়ার্ডের কালাম সরদারের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বারান্দীপাড়া মোল্লাপাড়ার কদমতলা এলাকায় অজ্ঞাত কারণে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রানার বাম উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।