• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোর কেশবপুরে এক ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এবং তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কেশবপুর বাজারের ব্যবসায়ী আকাশ কুমার সাহা (৩০)। তিনি কেশবপুর আমলী আদালতে তিনজনের বিরুদ্ধে এ দুটি মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা যায়,প্রথম মামলায় কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকার শংকর দত্ত (৪৫) ও তার ছেলে নয়ন দত্ত (২৬)কে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৫ জুন বেলা দুইটার দিকে কেশবপুরের অনন্ত সড়কে বাদীর প্রতিষ্ঠান ‘প্রান্ত স্টোর’-এর গোডাউনের সামনে আসামিরা এক নারীকে কেন্দ্র করে বাদীর বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা বক্তব্য প্রচার করছিলেন। এসময় প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আকাশ কুমার সাহাকে কিল-ঘুষি ও লাথি মারেন।
মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে শংকর দত্ত ইট দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার ডান হাতের কবজিতে গুরুতর জখম হয়। এছাড়া নয়ন দত্ত লোহার রড দিয়ে তার মাথার পেছনে আঘাত করে আহত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০, ৩২৩, ৩০৭ ও ৫০৬(খ) ধারায় মামলা করা হয়েছে।
অপরদিকে দ্বিতীয় মামলায় একই এলাকার শংকরী সাহা (৫৭)কে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৪ জুন বেলা দেড়টার দিকে কেশবপুর সাহাপাড়ার অনন্ত সড়কে টিটু সাহার বাড়ির পেছনে শংকরী সাহা স্থানীয় লোকজনের কাছে এবং বাদীর স্ত্রীকে ফোন করে আকাশ কুমার সাহার বিরুদ্ধে এক নারীকে জড়িয়ে অনৈতিক কর্মকাণ্ডের মিথ্যা অভিযোগ প্রচার করেন।
বাদীর দাবি,পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে একই অভিযোগ পুনরায় উত্থাপন করা হলে সংশ্লিষ্ট নারী তা এর প্রতিবাদ করেন। এতে তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে।
দুই মামলাতেই বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd