• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

আহবান নিউজ :
 যশোর সার্কিট হাউস মিলনায়তনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সভা অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। এছাড়া জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন মোঃ শাফায়েত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো. আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ,পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জরুরি বিভাগের সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়।
বক্তারা হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভার সভাপতি সাবিরা নাজমুল মুন্নি রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd