• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গঁাজাসহ দুইজনক আটক

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গঁাজাসহ দুইজনকে আটক করেছে। এই ঘটনায় আলাদা দুটি মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পুরাতন কসবা আমতলা এলাকার রুমির বাড়ির সামনে দাড়িয়ে দুই যুবক ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এরা হলো, ওই এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে সবুজ করিম পিরু (৪৩) এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের শামীম (৪৮)। তিনি সেখানে অভিযান চালালে পুলিশ দেখে শামীম দৌড়ে পালিয়ে যায়। তবে পিরুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে।

অন্যদিকে চঁাচড়া পুলিশ ফঁাড়ির এএসআই সবুজ গাজী জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়ে। সে সময় পুলিশ দেখে সুজলপুর উত্তপাড়ার আব্দুল গণি খানের ছেলে আমিদুল খান বাবু (৫০) দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পিছু ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একশ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় আরো একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd