• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর কর্মী সভা নিয়ে যশোর জাতীয় পার্টিতে মতবিরোধ, জরুরি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
আসন্ন কর্মী সভাকে কেন্দ্র করে যশোর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় যশোর শহরের বড়বাজার গোহাটা রোডে সিটি প্লাজার সামনে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী।
সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা সূত্রে জানা যায়, আগামী ২০ জুন সকাল ১০টায় যশোরের বিডি হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসুদের ডাকা কর্মী সভা নিয়ে জেলা নেতাদের মধ্যে আলোচনা হয়। জেলা নেতাদের সঙ্গে পরামর্শ ছাড়াই হল ভাড়া ও কর্মী সভার আয়োজন করায় এ বিষয়ে করণীয় নির্ধারণে জরুরি সভা ডাকা হয়।
আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, বিষয়টি জাতীয় পার্টির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের অবহিত করা হবে। তাদের নির্দেশনা পাওয়ার পর জেলা নেতারা মীর আব্দুর সবুর আসুদের ডাকা কর্মী সভায় অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সভায় উপস্থিত নেতারা জানান, কর্মী সভা আয়োজনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সুষ্ঠুভাবে সমাধান না হলে সাংগঠনিক অস্থিরতা ও বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে বলেও তারা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd