• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে বজ্রপাতে কিশোর নিহত,আহত ৩

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে এক কিশোর নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রয়েল (১৫) চান্দুটিয়া মধ্যপাড়া গ্রামের শিপনের ছেলে। আহতরা হলেন রশিদ (৪০),কৃষ্ণ বিশ্বাস (৪৫) ও কমলা রানী। তাদের মধ্যে রশিদ ও কৃষ্ণ গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতে রয়েল ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় রশিদ গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে একই সময়ে চান্দুটিয়া হিন্দুপাড়া এলাকায় নিজ বাড়ির উঠানে জাল তুলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন কৃষ্ণ বিশ্বাস। তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কমলা রানী বজ্রাঘাতে আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে রয়েছেন।
স্থানীয়রা জানান,বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ বৈরী আবহাওয়ার মধ্যে কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু এবং তিনজন আহত হওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রয়েলের পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd