• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর বাঘারপাড়ায় ঝটিকা মিছিল, ৬ জনকে পুলিশের কাছে সোপর্দ যশোরে পৃথক ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু শার্শায় বিএনপি নেতাকে আটকের চেষ্টার অভিযোগ, জনতার বাধায় ফিরে যায় পুলিশ ঠিকাদারদের পাওনা বিল পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত বিএসএফের পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে অবস্থান কর্মসূচি যশোরে চলাচলে অক্ষম মুকুলের পাশে আল মামুন ফাউন্ডেশন যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার যশোর কেশবপুরে দুই জুয়েলারি দোকানে চুরি, স্বর্ণ-রুপা যশোরে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবা ও ২০০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার, আটক ৪

ঠিকাদারদের পাওনা বিল পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার আরবপুর এলাকায় নির্মাণাধীন ‘ডিলাইট সরদার প্যালেস’ ভবনের ঠিকাদারদের পাওনা বিল পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন ঠিকাদার, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
শাপলা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো.আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সকাল-সন্ধ্যা স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিকের মো. আব্দুল খালেক, টাইলস ঠিকাদার মো. বিল্লাল হোসেন, মেসার্স তন্নি ইলেকট্রিকের মো. ইউনুচ আলী, রং ঠিকাদার মো. শফিয়ার রহমান, রওশনআরা ফার্নিচারের মো. আমির হোসেন, থাই ও গ্লাস ঠিকাদার মো. চাঁন আলী এবং গ্রিল ঠিকাদার মো. রিপন হোসেন।
বক্তারা বলেন ,ভবনের মালিক আব্দুস সালাম সরদার (হবি) গত ২৭ ডিসেম্বর ২০২৫ মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীরা প্রথমে নির্মাণকাজ সাময়িকভাবে এবং পরে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন। নির্মাণকাজে সম্পৃক্ত ঠিকাদাররা কাজের বিল জমা দিলেও এখনো তাদের পাওনা পরিশোধ করা হয়নি।
তারা আরও অভিযোগ করেন,পাওনা অর্থ চাইতে গেলে অসহযোগিতামূলক আচরণ, হুমকি ও দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে। এ ঘটনায় তারা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি নং-১৫৬৪, তারিখ-২২ ফেব্রুয়ারি ২০২৬) করেছেন।
মানববন্ধনে দাবি করা হয়, আটজন ঠিকাদারের মোট পাওনা ৬৭ লাখ ২৩ হাজার ২৮৩ টাকা। পাওনা অর্থ না পেয়ে প্রায় ৩০০ শ্রমিক ও সংশ্লিষ্ট ঠিকাদার পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্ত ও দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd