• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
শিক্ষকতা পেশার সাথে সাংবাদিকতা সাংঘর্ষিক নয়, বরং শিক্ষিত মানুষ সাংবাদিকতায় এলে এই পেশার মর্যাদা আরও বাড়বে এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’-এর জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আমার দেশ পত্রিকার ইলিয়াস উদ্দীন আহ্বায়ক এবং বাংলাদেশ সময় ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের এস এম সোহেল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় যশোর প্রাচ্যসংঘ হলরুমে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষকতা ও সাংবাদিকতা উভয়ই অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। সমাজের শিক্ষিত ও সচেতন অংশ হিসেবে শিক্ষকেরা সাংবাদিকতায় যুক্ত হলে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ সহজ হয় এবং গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এই ভাবনাকে সামনে রেখেই নতুন এই সংগঠনটি যাত্রা শুরু করেছে।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মজনুর রহমান (মনিরামপুর),অধ্যক্ষ আবু জাফর (চৌগাছা),গোলাম মোস্তফা মুন্না (সদর), আশরাফুজ্জামান বাবু (ঝিকরগাছা), মামুন হোসেন (শার্শা), প্রদীপ বিশ্বাস (বাঘারপাড়া), নুরুল ইসলাম খান (কেশবপুর) কে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। এছাড়া ফারুক আহমেদ লিটন, নুরুল হক, বাবুল আক্তার, আব্দুর রহিম, নয়ন মনি ও রুহুল আমিনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd