• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর অভয়নগরে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার,ধর্ষক গ্রেফতার  

Reporter Name / ৪৫৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

যশোর অভয়নগরে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ধরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত আব্দুল মান্নান নামের এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ।
শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। আর ধর্ষক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি অভয়নগরের গুয়াখোলা এলাকায় ভাড়া থাকেন।
নির্যাতিত শিশু ও তার স্বজনরা জানান, তার মেয়ে বিকালে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। এসময় সে তার মাকে জানায় এক ফেরিওয়ালা তাকে স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ডেকে একটি দেওয়ালের পিছনে নিয়ে ধর্ষণ করে। এরপর তারা বিষয়টি অভয়নগর থানায় জানান এবং মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তারা জড়িতের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এদিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত জানান, নির্যাতিত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হবে।
অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং ধর্ষক আব্দুল মান্নানকে তার গুয়াখোলার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd