• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হয়েছে

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার।আমদানি রপ্তানি চালু হওয়ায় প্রাণচঞ্চলতা ফিরে এসেছে দু দেশের বন্দর এলাকায়।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন,বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসছে।অপরদিকে বেনাপোল থেকে রপ্তানি পণ্যবোঝাই ট্রাক পেট্রাপোল বন্দরে ঢুকছে।
জানা গেছে,ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে এ সময়ে পচনশীল পন্য আমদানি রফতানি স্বাভাবিক ছিল। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরে চলে।
বন্দর সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগঁনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার ২৭ এপ্রিল সকাল থেকে ২৯ এপ্রিল ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে বিশেষ প্রয়োজন এবং জরুরী চিকিৎসা সেবা নিতে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন,পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর  বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। তবে আগে থেকেই বেনাপোল বন্দরের কাজকর্ম স্বাভাবিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd