• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

Reporter Name / ৪১৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা থানার বামনআলী সাইনপাড়া শামীম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আখতারুজ্জামান (৩২)। তিনি মৃত ইব্রাহিমের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সোহাগ হোসেন (২৮) ও শকিন হোসেন (২৫), পিতা বাবুল হোসেন দ্বয় ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা আখতারুজ্জামানকে মাথা ও পায়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd