• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে দণ্ড ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়,অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার কলকাতা বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস কারাভোগ করেন। দেশে ফেরত আসা তিনজন হলেন লক্ষীপুর জেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে মলি বেগম (৩৬), চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার আলিনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. ইউসুফ আলী (৪৩), ও ইউসুফ আলীর কন্যা রোনা বেগম (৩২)।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে,দালালের সহায়তায় তারা ২০২১ সালের ২১ মার্চ রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে সাজা ভোগ করেন।
আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের বেসরকারি সংস্থার মাধ্যমে তাদের নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd