• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

আলপনার রঙে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে বরণ হলো নববর্ষ ১৪৩৩

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। আলপনার রঙ, বাঁশের তৈরি বরণ ডালা ও নান্দনিক তোরণে সাজানো ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন রূপ নেয় এক মিলনমেলায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজের সুবিশাল মাঠে শুরু হয় বর্ষবরণের মূল অনুষ্ঠান। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হওয়া আয়োজনটি পরিণত হয় এক টুকরো মিনি বাংলাদেশে। লাল-সাদা শাড়িতে সজ্জিত শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি উৎসবে এনে দেয় ভিন্নমাত্রা।
উৎসবে অংশ নেন বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত এমবিবিএস শিক্ষার্থীরাও। নাচ-গান ও সাংস্কৃতিক পরিবেশনায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে আন্তর্জাতিক মাত্রা।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, বালিশ বদল, র‍্যাফেল ড্র ও বাৎসরিক পিকনিক। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
এদিকে ক্যাম্পাসজুড়ে বসে ১০টি সুসজ্জিত স্টল, যেখানে শিক্ষার্থীদের হাতের তৈরি বিভিন্ন টক, মিষ্টি ও ঝাল খাবারে ভিড় করেন শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীরা।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং তাদের সুস্থ ও সুন্দর জীবনের জন্য সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক ডা. হাসানুজ্জামান ও অধ্যাপক ডা. মারুফা আখতার। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস।
শিক্ষার্থী সমন্তি শারমিন দোলা ও স্মরণিকা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নবীন-প্রবীণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং বাঙালির ঐতিহ্য লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd