
আহবান নিউজ২৪ :
১৪৩২কে বিদায় এবং ১৪৩৩কে স্বাগত জানিয়ে যশোরের বিদ্রোহী সাহিত্য পরিয়দের উদ্যোগে সোমবার বিকেলে (বিএসপি) বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব যশোরের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রেসক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব যশোরে (দ্বিতীয়তলায়) কবিতাপাঠ, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, ভঁাজপত্র পূর্বরাগ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, চিত্রশিল্পী কৃষি গৌতম।
বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক কবি মঞ্জুয়ারা সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু এবং উদযাপন পরিষদের সদস্য সচিব অরুণ বর্মন।
বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে বৈশাখকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, এডিএম রতন, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যাপক সুরাইয়া শরীফ, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, বকুল হক, অ্যাড. রাশিদা আখতার লিলি, রেবেকা টপি,
অনুষ্ঠানে বর্ষবরণ উদযাপন উপলক্ষে ১০ এপ্রিল অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার ও সনদপত্র বিতরণ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বর্ষবরণ উদযাপন উপলক্ষে প্রকাশিত ভাঁজপত্র ‘পূর্বরাগ’ এর মোড়ক উন্মোচন করেন।