• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী   প্রধানমন্ত্রীর আগমনে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী 

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে গৃহিত প্রস্তুতি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। যা বিগত ১৭ থমকে গিয়েছিলো। আজ দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫শ’ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থান এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতির অংশ হিসেবে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি সকল বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এরপর দুপুর ১টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি দেখতে যান। প্রধানমন্ত্রী এ কলেজের ৫শ’ শয্যা হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
উদ্বোধনীস্থল পরিদর্শন শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এছাড়া সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী যশোর পাবলিক পরিদর্শন করবেন। পরে তিনি ঈদগাহ ময়দানে জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।
এ সময় জ্বালানি তেল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটা বৈশ্বিক সংকট। সেই সংকটের আচ বাংলাদেশেও স্পর্শ করেছে। কিন্তু জনগণের যে ভোগান্তির স্বীকার না হয়, তার জন্য সরকার আন্তরিক ভাবে কাজ করছে। এখন ইরিগেশন চলছে কৃষক যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হন তার জন্য কাজ করছে। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শার উলাশী খাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সাথে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্সমকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd