• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

দৈনিক রানারের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদের  মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি :
দৈনিক রানারের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের কাঁসাপট্টি এলাকায় দৈনিক রানার কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক আর এম কবীরুল আলম দীপু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, দৈনিক রানারের বার্তা সম্পাদক দেবু মল্লিক, যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব, সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম।
উল্লেখ্য, তৎকালীন সামরিক শাসক এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে লেখালেখির কারণে গ্রেপ্তার হন অকুতোভয় সাংবাদিক গোলাম মাজেদ। কারাগারে তাঁর ওপর অকথ্য নির্যাতন চালানোয় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। হত্যার দায় এড়াতে ১৯৮৪ সালের ৫ এপ্রিল গোলাম মাজেদকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ৭ এপ্রিল রাত সাড়ে ৩টায় তিনি সিলেট থেকে যশোরে পেঁৗছান। সে সময় শারীরিক দিক থেকে তিনি ছিলেন প্রচণ্ড দুর্বল। মাত্র পঁাচ দিন অতিবাহিত হয়। ১০ এপ্রিল বেলা ১১টার দিকে বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে থাকেন। তঁার শরীরের তাপ ক্রমান্বয়ে কমতে থাকে। অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে থাকলে চিকিৎসক বন্ধু রবিউল হকের পরামর্শ ক্রমে তঁাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের চিকিৎসকগণ দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে তৎপর হন। দীর্ঘ ৪ ঘণ্টা অক্লান্ত চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তঁাকে বঁাচাতে ব্যর্থ হন। বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd