• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর শার্শায় পূর্ব শত্রুতার জেরে লোহার রডের আঘাতে যুবক আহত

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর শার্শা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবককে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাশীপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরিকুল ইসলাম ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তরিকুল তার বাড়ির সামনে রাস্তায় অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সুরুজ আলী (৪০), মইন (২৭) ও জলিল (৬০) তাকে একা পেয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় গুরুতর জখম করে।
পরে তার স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd