• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

যবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন, উপস্থিতি ৮৫% এর বেশি

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘এ’ ইউনিটে যবিপ্রবি কেন্দ্রে মোট ৭ হাজার ৪৩১ জন পরীক্ষার্থীর আসন পড়ে। এর মধ্যে ৮৫ দশমিক ০৪ শতাংশের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে এদিন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন ক্লাব ও সংগঠনের ভূমিকাও তিনি প্রশংসা করেন।
যবিপ্রবির কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কোরবান আলী জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারের মাধ্যমে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিটি ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্য, বিএনসিসি, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
এর আগে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। পরীক্ষার সময় শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পরীক্ষা চলাকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বিভিন্ন হল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd