• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত 

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

শহিদ জয়, যশোর :
বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্তে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানী কমান্ডার সুবেদর আবুল কাশেম।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে বেনাপোল আইসিপি কোম্পানী কমান্ডার এবং ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার অংশ গ্রহন করেন।
এই বিজিবি কর্মকর্তা বলেন,বিএসএফ এর কোম্পানি কমান্ডার সীমান্ত মেইন পিলার ১৮/৪৩ টি পিলার হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডাক্তার বাড়ি নামক স্থানে আব্দুল হাসেম মোড়ল তার ঘরে টিনের চাল নামিয়ে টালি লাগানো কাজের বিষয়ে অভিযোগ প্রদান করেন এবং কাজটি বন্ধ রাখার জন্য আহব্বান জানান।
প্রতিউত্তরে বিজিবির কোম্পানি কমান্ডার বলেন, আবুল হাসেম মোড়লের বিষয়টি এটা তাদের বসত ভিটা। অনেক আগে থেকেই বসত করে আসছে।ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় টিনের পরিবর্তে টালি লাগানোর কাজ করছে।এই কাজে যেহেতু বিএসএফ বাধা প্রদান করছেন তাই, আমরা বাড়ির মালিককে কাজ বন্ধ রাখার জন্য বলব বলে বিএসএফ কোম্পানি কমান্ডারকে আশ্বস্ত প্রদান করা হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd