• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ইজিবাইক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরির সন্দেহে কয়েকজন চালক ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন মো. গফুর মোল্লার পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, চলিশিয়া এলাকার মো. শরিফুল ইসলাম মিল্টনের একটি ইজিবাইক গত ৬ এপ্রিল নওয়াপাড়া স্বাধীনতা চত্বর এলাকা থেকে চুরি হয়। ওই ঘটনার জের ধরেই সন্দেহভাজন হিসেবে ভিকটিমকে আটক করে গণপিটুনির ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd