• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে পৃথক দুই ঘটনায় ছুরিকাঘাতে বাবা-ছেলেসহ আহত ২

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরের সদর ও বাঘারপাড়া উপজেলা এলাকায় পৃথক দুই ঘটনায় ছুরিকাঘাতে বাবা-ছেলেসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলা থানার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর পশ্চিমপাড়া এলাকায় টাকার জন্য বিরোধের জেরে বাবু বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করে তারই ছেলে মারুফ (১৯)। পারিবারিক সূত্রে জানা যায়, টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারুফ দেশীয় দা দিয়ে বাবার বুকে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।
এছাড়া বাঘারপাড়া উপজেলার চারাভিটা বাজার ভ্যানস্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রুতার জেরে সুমন (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। তিনি শ্রীরামপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,বাজারে দোকান নেওয়া নিয়ে চঞ্চল (৩৬) নামের এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চঞ্চল ধারালো চাকু দিয়ে সুমনের নিতম্বের দুই পাশে আঘাত করে কাটা জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd