• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আটক

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

শহিদ জয়,যশোর :
যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবক আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।
ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিকস নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd