• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

আহবান  নিউজ২৪ :
যশোরে পূর্ব শত্রুতার জেরে রকি বিশ্বাস (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে শহরের খয়েরতলা নুরপুর ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে।
আহত রকি বিশ্বাস নুরপুর এলাকার মৃত মান্নান বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জেরে একই এলাকার পালবাড়ির ইফতি (২৪) রকিকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে রকি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত ইফতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd